Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Migrant worker dies: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

Migrant worker dies while working in foreign state
Migrant worker dies while working in foreign state

 

সাগর, ২৬ নভেম্বর : আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার সাগরের কোম্পানিছাড় এলাকার সঞ্জয় মাইতি নামে এক পরিযায়ী শ্রমিকের। রবিবার বাড়িতে আসছে নিহত শ্রমিকের দেহ ।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অসমের করিমগঞ্জে বোরিং এর কাজে গিয়েছিলেন সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন কোম্পানীছাড় এলাকার যুবক সঞ্জয় মাইতি। বৃহস্পতিবার বিকেলে কাজের সাইডে তাবুতে ছিলেন। পাশ দিয়ে একটি সিমেন্টভর্তি ট্রাক যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই তাবুর ওপরে পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের মৃতদেহ আজকের দুপুরে তার বাড়িতে আনা হচ্ছে। ওই যুবকের পরিবারে একমাত্র রোজগার ছিল ওই যুবক। ওই যুবকের চারজনের সংসার। স্ত্রী ও দুই নাবালক ছেলে- মেয়ে। রোজগেরে সদস্যকে হারিয়ে অথৈ জলে পরিবারটি।

You might also like!