Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Bengal Hotel Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬ পুণ্যার্থী, আশঙ্কাজনক একাধিক

Fire in West Bengal’s Tarapith
Fire in West Bengal’s Tarapith

 

কলকাতা, ১৭ আগস্ট : বীরভূমের তারাপীঠে ভোররাতে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন হোটেল অতিথি। তাঁদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টা নাগাদ তারাপীঠ থানার অদূরে একটি পুকুরের কাছে অবস্থিত ‘বিদিশিনী’ নামে ওই হোটেলের নিচতলায় আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় হোটেলের ভিতরে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে মৃতদের পরিচয় এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

You might also like!