West Bengal

2 years ago

Manipur: মণিপুর : ইমফল পশ্চিমে দুটি বাড়িতে অগ্নিসংয়োগ দুষ্কৃতীদের, নতুন করে উত্তেজনা

Miscreants set fire to two houses in Imphal West
Miscreants set fire to two houses in Imphal West

 

ইমফল, ৫ অক্টোবর  : ইমফল পশ্চিমে অবস্থিত দুটি বাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতীরা। এতে সংশ্লিষ্ট এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ঘটনা গতকাল বুধবার রাত প্ৰায় সাড়ে দশটা নাগাদ পাটসই থানা এলাকার নিউ কিথেলমানবিতে সংগঠিত হয়েছে। বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়েছে বলে সূত্রের খবর। সূত্রটি আরও জানিয়েছে, এলাকায় উত্তেজনা সৃষ্টি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এদিকে অগ্নিসংযোগ এবং গুলি বৰ্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মানুষজন ঘর থেকে বেরিয়ে দুষ্কৃতীদের ধরতে ছোটাছুটি শুরু করেন। ইত্যবসরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সশস্ত্র সেনাবাহিনী। তাঁরা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তদের পাকড়াও করতে চিরুণি তালাশি চালায়। তবে আজ বৃহস্পতিবার এই খবর লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কাউকে ধরতে পারেনি যৌথ বাহিনী।


You might also like!