West Bengal

2 years ago

Mamata Banerjee:সিকিমে প্লাবনে ২৩ সেনার ভেসে যাওয়ার খবরে দুশ্চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৪ অক্টোবর  : সিকিমের দুর্যোগ নিয়ে এক্স হ্যাণ্ডেলে তাঁর গভীর উদ্বেগের কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি লিখেছেন, “মেঘ বিস্ফোরণের পরে সিকিমে আকস্মিক বন্যায় ২৩ জন সৈন্য নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমি ওই অঞ্চলের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। এই বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশ এবং সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি। আমি উত্তরবঙ্গের সকলকে বিপর্যয় রোধে বর্তমান মৌসুমে সর্বাধিক সতর্কতা বজায় রাখার জন্যও অনুরোধ করছি।

ইতিমধ্যেই আমার মুখ্য সচিবকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব সমন্বয় করতে বলেছি। কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের সিনিয়র মন্ত্রী এবং সিনিয়র আইএএস অফিসারদের উদ্ধার ও ত্রাণ তদারকির জন্য উত্তরবঙ্গে পাঠানো হয়েছে। এই ভয়াবহ দুর্যোগে যাতে প্রাণহানি না হয় সেজন্য কড়া নজরদারি রাখা হচ্ছে।“

প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে হ্রদ ফেটে কয়েক ঘণ্টায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার লাগোয়া দেশের উত্তরের এই ছোট্ট রাজ্যে। পাহাড় আর সমুদ্রের ছায়ায় আপাত শান্ত যে তিস্তাকে দেখতে অভ্যস্ত ভ্রমণার্থীরা, সেই তিস্তা এখন প্রবল গর্জনে ফুঁসছে। তার রোষে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। ভেসে গিয়েছে বাড়ি-গাড়ি, বেশ কিছু সেনাছাউনিও।

সেনা সূত্রেই জানা গিয়েছে, এখনও পর্যন্ত খোঁজ নেই ২৩ জন সেনা জওয়ানের। খোঁজ মিলছে না উত্তর সিকিমের বহু গ্রামের বাসিন্দাদেরও।


You might also like!