Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Shyamaprasad Mukherjee :পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অধ্যায়, আগামী শিক্ষাবর্ষ থেকেই বড় সিদ্ধান্ত

Shyamaprasad Mukherjee
Shyamaprasad Mukherjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীকে ঘিরে বড় উদ্যোগ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে বছরভর নানা কর্মসূচির পাশাপাশি শ্যামাপ্রসাদকে নিয়ে একাধিক পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সেই কমিটির প্রথম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারই বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। বড় সিদ্ধান্ত হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলশিক্ষা দপ্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ অধ্যায়। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হবে তাঁর আত্মবলিদানের ইতিহাস। পাশাপাশি প্রকাশিত হবে শ্যামাপ্রসাদকে নিয়ে পৃথক বইও।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উজ্জ্বল জীবনী ও তাঁর আত্মবলিদান এতদিন প্রচারের আলোয় আনা হয়নি। এর নেপথ্যে রাজনীতি হয়েছে। কিন্তু এবার বঙ্গে বিজেপি সরকার আসায় ‘ভারত কেশরী’র অবদানকে প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে। এবছরটা তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী। তাই বছরভর উদযাপনের সুদীর্ঘ পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তারই প্রথম ধাপ হিসেবে বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ সংক্রান্ত বিশেষ কমিটি বৈঠকে বসে। এরপরই গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী অন্তর্ভুক্ত হবে, তেমনই তাঁকে নিয়ে বই প্রকাশে আগ্রহী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে মাননীয় তথাগত রায়ের প্রচেষ্টা ইতিমধ্যে একটি বই প্রস্তুত হয়েছে। আমাদের ইচ্ছা, তাদের সঙ্গে একসঙ্গে বইটি প্রকাশ করব। এবার তাঁরা নিজেদের মতামত জানাবেন। এছাড়া আমাদের গ্রন্থাগার দপ্তরকে বলা হয়েছে, তারা শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ বই প্রকাশ করবে। বাংলা ও ইংরাজি ভাষায় তা হবে। আশা করছি, এ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।”

You might also like!