West Bengal

3 years ago

Madhyamik Examination2023 পরীক্ষা দেওয়া আর হল না, জলপাইগুড়িতে বুনো হাতি পিষে মারল পরীক্ষার্থীকে

Madhyamik examinee died in elephant attack
Madhyamik examinee died in elephant attack

 

জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি : জীবনের প্রথম বড় পরীক্ষা আর দেওয়া হল না, জলপাইগুড়িতে বুনো হাতি পিষে মারল এক মাধ্যমিক পরীক্ষার্থীকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের মহারাজ ঘাট এলাকায়। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পরীক্ষা দিতে যাওয়ার সময় হামলা চালায় একটি দলছুট হাতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পরীক্ষা দিতে বাবার সঙ্গে বেরিয়েছিল অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। সেই সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। হামলায় গুরুতর জখম হয় অর্জুন। তাকে নিয়ে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর পরিবারের সদস্যেরা। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হয় অর্জুনের।

You might also like!