West Bengal

2 years ago

landslide in Durgapur দুর্গাপুরের ইস্পাত নগরীতে বিশাল ধস, আতঙ্ক

landslide in Durgapur (Symbolic Picture)
landslide in Durgapur (Symbolic Picture)

 

দুর্গাপুর: ধস আতঙ্কে শিল্পশহর দুর্গাপুর। আচমকা মাটি ধসে আতঙ্ক ছড়াল দুর্গাপুর ইস্পাতনগরী। বৃহস্পতিবার দুর্গাপুর বিধান সরণি অর্থাৎ লিঙ্ক রোডের কনিষ্ক বলয়ের কাছে ধস নামে। খবর পেয়ে গোটা এলাকা ঘিরে দেয় ডিএসপি কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই এলাকায় একটি ছোট গর্ত দেখা গেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ওই গর্ত বিশাল ধস নামে। খবর চাউর হতেই এলাকায় ছাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে শিল্পশহরবাসী। প্রসঙ্গত, ওই রাস্তাটি ইস্পাতনগরী থেকে ডিএসপি কারখানা যাওয়ার মূল রাস্তা। ইস্পাত কারখানার কর্মীরা ওই রাস্তা দিয়েই যাতায়াত করেন। ধসের জেরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন। অন্যদিকে শহরের এই ধস নিয়ে রীতিমতো ধন্ধ দেখা দিয়েছে। কীভাবে এই ধস নামল তা কারন নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবী," ওই রাস্তা দিয়ে ভারী লরি যাতায়াতের ফলে ধস নেমেছে। এদিন ধসের খবর পেয়ে ডিএসপি’র একাধিক কর্মী আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা রুখতে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। এবং বালি দিয়ে ধসের গর্ত বন্ধ করার ব্যবস্থা করেন। 

You might also like!