West Bengal

3 years ago

Kurmi Samaj warned Dilip Ghosh: বুধবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘোরাওয়ের ঘোষনা, দিলীপ বললেন পরের দিন আসুন

Former BJP state president Dilip Ghosh (File Picture)
Former BJP state president Dilip Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার ঝাড়গ্রামের শিলদায় দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কুড়মিদের জন্য কী করেছেন? পাল্টা দিলীপও দাবি করেন, খেমাশুলিতে আন্দোলনের তিনি কুড়মি নেতাদের নানা ভাবে সাহায্য করেছিলেন, কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করায় নিজেরম উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন দিলীপ বাবু, এবং তিনি বলেন- বলেন, ‘‘ওরা বেশি বাড়াবাড়ি করলে সব ক’টা নেতার কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’’

এর জেরে কুর্মী সমাজের বিক্ষোভ আরো তীব্রতর হয়। কুড়মিরা হুঁশিয়ারি দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে দিলীপ যদি নিজের মন্তব্য প্রত্যাহার না করেন, জঙ্গলমহলে আন্দোলন আরও তীব্রতর হবে। আদিবাসী কুড়মি সমাজের রাজ্য যুব সভাপতি পরিমল মাহাতো বলেন, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিলীপ ঘোষকে ক্ষমা চেয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করতে হবে। নইলে আগামী ১৭ মে জঙ্গলমহল থেকে ৫০ হাজার কুড়মি কাপড় খোলানোর জন্য দিলীপ ঘোষের বাড়ি যাবেন। আমরাও দেখতে চাই দিলীপ ঘোষ কত বড় নেতা! ক্ষমতা থাকলে দিলীপ ঘোষ ওই দিন নিজের বাড়িতে থাকবেন। যদি তিনি ওই দিন নিজের বাড়িতে না থাকেন, তা হলে দিলীপ ঘোষকে জঙ্গলমহলের মানুষ বয়কট করবেন।’’  

অন্যদিকে পাল্টা পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিজেপি সাংসদও। তিনি বলেন, ‘’১৭ তারিখ আমি দিল্লিতে থাকব। ওরা বরং ১৮ তারিখ আসুন। আমি তৈরি হয়ে বসে থাকব।’’

You might also like!