West Bengal

3 years ago

Kurmi samaj protest : খেমাশুলিতে রেল অবরোধ কর্মসূচি কুড়মি সমাজের; পুরুলিয়াতেও বিক্ষোভ, আদ্রা শাখায় ট্রেন বাতিল

Kurmi samaj protest in bengal
Kurmi samaj protest in bengal

 

কলকাতা, ৫ এপ্রিল : ফের অবরোধ কর্মসূচি গ্রহণ করলেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। কুড়মি সমাজ বুধবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলিতে জাতীয় সড়কের পাশাপাশি রেলপথও অবরুদ্ধ করে দেন। এই কারণে ইতিমধ্যেই প্রায় ৩৪টি লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের গতিপথও বদল করা হয়েছে। এছাড়াও কিছু ট্রেনকে আগেই থামিয়ে দেওয়া হয়েছে বলে খবর রেল সূত্রে।

আবার পুরুলিয়ার কুস্তাউরে রেল ও ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধে সামিল হয়েছে কুড়মি সমাজ। এর জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে আগেই পুরুলিয়া আদ্রা শাখায় সব ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়। অনেক ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে কুড়মিদের তপশিলি উপজাতির তালিকা ভুক্ত করার দাবিতে পূর্ব ঘোষণা মতোই এই অবরোধ।


You might also like!