West Bengal

3 years ago

New Jalpaiguri : ট্যাঙ্কে জল মাপতে গিয়ে বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জওয়ানের মৃত্যু নিউ জলপাইগুড়িতে

Jawan died due to electric shock
Jawan died due to electric shock

 

শিলিগুড়ি, ১৯ জানুয়ারি : ট্রেলারের ট্যাঙ্কে জল রয়েছে কতটা, তা মাপতে গিয়েই ঘটল মারাত্মক দুর্ঘটনা। নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। জখম আরও কয়েক জন। আহতরা ভর্তি নিকটবর্তী রেল হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ত্রিপুরাগামী একটি ট্রেন এনজেপি স্টেশনে এসে দাঁড়ায়, ওই ট্রেনে ছিল সেনাবাহিনীর ট্রেলার। সেই সময় এক সেনাকর্মী জলের ট্যাঙ্কারে জল দেখতে উঠেছিলেন। তখনই হাইটেনশন বিদ্যুতের তার লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনাকর্মীর। পাশাপাশি জখম হয়েছে কয়েকজন সেনাকর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ একটি সেনা ট্রেলার পৌঁছয় এনজেপি স্টেশনে। এক সেনা জওয়ান ট্রেলারে থাকা ট্যাঙ্কে কতটা জল আছে তা মাপতে ওঠেন। সেই সময়েই ওভারহেড তার তিনি স্পর্শ করে ফেলেন। একই সঙ্গে ৫-৬ সেনা জওয়ানও বিদ্যুৎস্পৃষ্ট হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে এক জওয়ানের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে এক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক।


You might also like!