West Bengal

3 years ago

Islampur: ইসলামপুরে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত সাত

Islampur
Islampur

 


ইসলামপুর, ২৩ ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার আলিগঞ্জ জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার নয়াহাট থেকে ছয়জন শ্রমিক একটি পিক-আপ ভ্যানে করে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এরপর দ্রুতগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা মারে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ ছয় শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বলা হচ্ছে যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।


You might also like!