West Bengal

3 years ago

Uluberia : উলুবেড়িয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর, প্রহারে অভিযুক্ত আটক ৩

Man suspected thief
Man suspected thief

 

হাওড়া, ২২ জানুয়ারি : চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার ১ নং ব্লকের হাটগাছা ২ নং গ্রাম পঞ্চায়েতের গদাইপুর পশ্চিম পাড়ায়। মৃত দুষ্কৃতীর পরিচয় জানা যায়নি। সেই ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গদাইপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ মোরসেলিমের বাড়িতে চুরির জন্য হানা দেয় তিন দুষ্কৃতী। বাড়ির লোকেরা চিৎকার করলে দুই দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। তাকে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। পরে খবর পেয়ে রবিবার সকালে উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!