
বাসন্তী, ৮ ফেব্রুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল কয়েকশো ভোটার কার্ড। সাত সকালে এই অবস্থা দেখেই কার্যত চাঞ্চল্য ছড়ায় বাসন্তী থানার অন্তর্গত কুলতলি বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয়রা এ বিষয়ে বাসন্তী থানায় খবর দিলে পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।
কে বা কারা এগুলি এভাবে রাস্তার পাশে ফেলে গেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তী রাজ্য সড়কের পাশে এভাবে ভোটার কার্ড পরে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এগুলি উত্তর ২৪ পরগনা এলাকার ভোটার কার্ড।
