
নববারাকপুর : মঙ্গলবার সন্ধ্যায় নববারাকপুর পুরসভার ১৬নং ওয়ার্ডে এবছর ১২ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা ও উৎসাহিত করেন ওয়ার্ডের মহিলা নেত্রী মৃদুলা সাহা, পুর প্রতিনিধি পূজা গুপ্ত, ওয়ার্ড কমিটির পক্ষে তপা মজুমদার, শ্যামল ঘোষ, শুভাশিস সরকার প্রমুখ।
তৃণমূল মহিলা নেত্রী মৃদুলা সাহা জানান বৃহস্পতিবার শুরু মাধ্যমিক পরীক্ষা।প্রতি বছরের মতো এবছর ও ১৬ নং ওয়ার্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে গোলাপ ফুল, চকলেট, কলম,পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার শুভেচ্ছা বার্তা, শিক্ষণ সামগ্রী দিয়ে তাদের উৎসাহিত করা হয়।শুভেচ্ছা জানিয়ে পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়। পাশাপাশি পুরসভার ১৫নং ওয়ার্ড কমিটির উদ্যোগে পুর প্রতিনিধি তথা পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা ও ১৫নং ওয়ার্ডের পরীক্ষার্থী দের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন এদিন। নববারাকপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে পুর প্রতিনিধিরা এদিন পরীক্ষার্থীদের উৎসাহিত করেন বাড়ি বাড়ি যান ।
