Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Duare Sarkar at North Bengal : চলতি মাসেই উত্তরবঙ্গে দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্প, জেনে নিন দিনক্ষণ

Duare Sarkar ( Symbolic Picture)
Duare Sarkar ( Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলপাইগুড়ির মাল, ক্রান্তি, সদর এবং ময়নাগুড়ি সাব ডিভিশনে  চলতি মাসেই দুয়ারে সরকারের ১৫টি বিশেষ ক্যাম্প বসছে। মূলত বন্যা বিধ্বস্ত গ্রাম পঞ্চায়েতের মানুষজনের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই ক্যাম্প বসবে। নভেম্বর মাসের ৭ এবং ৮ তারিখ আবেদনপত্র গ্রহণ করা হবে। ১৭ এবং ১৮ নভেম্বর সরকারি সুবিধা তাঁদের হাতে তুলে দেওয়া হবে। কোন কোনও সুবিধা মিলবে ক্যাম্পে?

এছাড়াও খাদ্যসাখী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, বিনামূল্যে সামাজিক সুবিধা সুরক্ষা, এপিক কার্ড (ভোটার কার্ড), বিশেষভাবে সক্ষমদের জন্য কার্ড, মৎস্যজীবী ক্রে়ডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো সুবিধাগুলির জন্য় নতুন করে আবেদন করা যাবে। পুজোর আগে ভারী বৃষ্টি এবং সিকিমের হড়পা বানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বন্যায় ভেসেছে। ফলে বহু মানুষ তাঁদের পরিচয়পত্র ও কার্ড হারিয়েছেন। ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাঁদের পাশে দাঁড়িতেই দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

You might also like!