West Bengal

3 years ago

Maldah : মালদহের মানিকচকে দুর্গামূর্তি উদ্ধার, জমি পরিষ্কারের সময় মিলল সোনার গয়নাও

goddess durga idol and gold found in malda
goddess durga idol and gold found in malda

 

মালদহ, ৭ ফেব্রুয়ারি : জমি পরিষ্কার করার সময় মালদহ জেলার মানিকচকে উদ্ধার হল সোনার দুর্গা মূর্তি। পাওয়া গিয়েছে সোনার গয়নাও। মঙ্গলবার মানিকচকের মীরদাদপুর অঞ্চলের রাজনগরের দামোদরপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিশু ঘোষের জমিতে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে একটি মূর্তি খুঁজে পাওয়া যায়। 

মূর্তির খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হন। তাঁরা মূর্তিটিকে নিয়ে গিয়ে জল দিয়ে পরিষ্কার করেন। তাঁদের দাবি, মূর্তিটি সোনার এবং এটি একটি দুর্গা মূর্তি। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয়েরা খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। মূর্তিটি কতদিনের পুরানো, তা জানার চেষ্টা করা হচ্ছে।


You might also like!