উত্তর ২৪ পরগনা, ৮ এপ্রিল : উত্তর ২৪ পরগণা জেলার ভারত –বাংলাদেশ সীমান্তে ৬.৫ লক্ষ টাকা মূল্যের মাছের ডিম বাজেয়াপ্ত করেছে বিএসএফ জওয়ানরা ।
শনিবার বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় কুলিয়া মসজিদের পিছনে বাঁশের ঝোপে কিছু চোরাকারবারীর সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। বিএসএফ জওয়ানরা অভিযান চালালে ঘন ঝোপের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে, জওয়ানরা ঘটনাস্থল থেকে মাছের ডিম ভর্তি ৪৩টি প্লাস্টিকের ব্যাগ খুঁজে পান। বাজেয়াপ্ত মাছের ডিমের বাজার মূল্য ছয় লাখ ৪৫ হাজার টাকা। এসব মাছের ডিম ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল চোরাকারবারীরা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাজেয়াপ্ত মাছের ডিম বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।
