West Bengal

3 years ago

Asansol : আসানসোলের হোটেলে আগুন, হতাহতের খবর নেই

Fire in Asansol hotel, no casualty reported
Fire in Asansol hotel, no casualty reported

 

আসানসোল, ১২ ফেব্রুয়ারি : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামে জিটি রোডের একটি হোটেলে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পৌঁছোয় আসানসোল দমকল বিভাগের একটি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ঘটনা থেকে হোটেলটিকে বাঁচানো গিয়েছে। রবিবার এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, রবিবার জেলার আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামে জিটি রোডের একটি হোটেলের চারতলার একটি ঘরে আচমকাই আগুন লাগে। হোটেলের যে ঘরটিতে আগুন লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।দমকল বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, শর্টসার্কিটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হোটেল মালিক অমরজিৎ সিং ভারারা বলেন, ‘আগুনে প্রাণহানি বা বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র হোটেলের একটি ঘরের ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দমকল বিভাগ তদন্ত করে দেখছে।’

You might also like!