West Bengal

3 years ago

Coochbehar : কোচবিহারে রাস্তায় আলু ফেলে অবরোধ চাষিদের

Coochbehar
Coochbehar

 

কোচবিহার, ২৬ ফেব্রুয়ারি : কোচবিহার-২ ব্লকের পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে ১৭ নম্বর জাতীয় সড়কে আলু ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চাষিরা। এতে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরপর স্থানীয় পুলিশ, প্রশাসনের আধিকারিকরা গিয়ে আলুচাষিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরে অবরোধ তুলে নেন চাষিরা।


একে তো আলুর দাম নেই। তার ওপর হিমঘরে রাখার জন্য আলুর বন্ড পাওয়া যাচ্ছে না। বন্ড পেলেও তার জন্য চড়া দাম হাকাচ্ছে হিমঘর কর্তৃপক্ষ। এমনই নানা কারণে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলার বিশেষ করে কোচবিহার-২ ব্লকের আলুচাষিরা। ঘটনার প্রতিবাদেই রাস্তায় আলু ফেলে অবোরধ করেন চাষিরা । অবরোধকারীদের অভিযোগ, এ বছর এমনিতেই আলুর দাম নেই। বর্তমানে আলুর দাম আড়াই থেকে তিন টাকাতে নেমে এসেছে। তার ওপর হিমঘরে আলু রাখার মূল্য অনেকটাই বৃদ্ধি করা হয়েছে।


অন্যদিকে, একই দাবিতে শুটিং ক্যাম্প এলাকার দু’টি হিমঘরের সামনে পুন্ডিবাড়ি-সোনাপুর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় চাষিরা। সেখানে চাষিরা কারও কাছ থেকে কোনওরকম আশ্বাস না পেয়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন।


You might also like!