
ফরাক্কা, ১০ ফেব্রুয়ারি : ঝাড়খণ্ডে পাচারের আগেই এসটিএফ এবং ফরাক্কা থানার যৌথ উদ্যোগে উদ্ধার হল দেড় লক্ষ টাকার জাল নোট। গ্রেফতার করা হয়েছে তিন জাল নোট কারবারিকে।
বৃহস্পতিবার গভীর রাতে ফরাক্কা ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং করার সময় তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল সরবেশ পাঠক (৪৪), শিবুলাল মণ্ডল (৪৬) এবং তৃণার্ত মণ্ডল (২১)। এদের মধ্যে দুজন মালদার এবং একজন উত্তরপ্রদেশের বাসিন্দা। শুক্রবার সকালে ধৃতদের ১২ দিনের রিমান্ড চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
