Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Tanmoy Ghosh: ৪৮ ঘণ্টা পরেও তন্ময় ঘোষের চালকলে অভিযান

Even after 48 hours Tanmoy Ghosh's drive was raided
Even after 48 hours Tanmoy Ghosh's drive was raided

 

বাঁকুড়া, ১০ নভেম্বর: অভিযান শুরুর ৪৮ ঘণ্টা পরেও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে আয়কর দফতরের তল্লাশি অব্যাহত। চালকল থেকে আয়কর দফতরের আধিকারিকরা একাধিক নথি সংগ্রহ করেছে বলে জানতে পারা গিয়েছে। মিলে এদিন তলব করা হয় বিধায়ক তন্ময় ঘোষ এবং তাঁর হিসাবরক্ষক অরূপ সামন্তকে।

বুধবার থেকে শুরু হওয়া আয়কর দফতরের তল্লাশি শুক্রবার দুপুরেও অব্যাহত বিধায়কের চালকলে। দীর্ঘ ৪৮ ঘণ্টা পরেও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের মালিকানাধীন রাইস মিলে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকরা। বৃহস্পতিবার দু'দফায় রাইস মিলে উপস্থিত ছিলেন বিধায়ক তন্ময় ঘোষ।

শুক্রবার সকাল ৮:৫৩ মিনিট নাগাদ ফের চালকলে এসে পৌঁছন বিধায়ক। সূত্রের খবর, চালকলের বিভিন্ন নথি ও কম্পিউটার খতিয়ে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরা বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ক ঘনিষ্ঠদেরও। চালকলে শুক্রবার সকালে তলব করা হয় বিধায়কের হিসাবরক্ষক অরূপ সামন্তককে। প্রসঙ্গত, গত বুধবার সকাল ১১টা নাগাদ চূড়ামণিপুুরের এই চালকলে হানা দেন আয়কর আধিকারিকরা। তল্লাশি চলাকালীন গতকাল বিধায়ক তন্ময় ঘোষকে ডেকে পাঠানো হয়েছিল।

You might also like!