West Bengal

3 years ago

Maynaguri : ময়নাগুড়িতে হাতির হানা, কৃষি জমি ও বাড়ি-ঘর নষ্ট

Elephant attack in Mainaguri agricultural destroyed
Elephant attack in Mainaguri agricultural destroyed

 

ময়নাগুড়ি, ২১ ফেব্রুয়ারি : জলপাইগুড়ির ময়নাগুড়ি শহর সংলগ্ন এলাকায় হাতির হানা। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা, পুঁটিমারিতে দাপিয়ে বেড়ানোর পর দুটি হাতি শহর সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও বেশ কিছু কৃষি জমি ও বাড়ি-ঘর নষ্ট হয়েছে।

এদিন সকালে হাতির হানার খবর পেয়ে বন দফতর ও পরিবেশপ্রেমী সংগঠনের লোকজন ঘটনাস্থলে পৌঁছোন। মরিচবাড়ি, দক্ষিণ মৌয়ামাড়ি এলাকায় দীর্ঘক্ষণ ঘুরে বেড়ায় হাতি দুটি। বন দফতরের রামশাই স্কোয়াড ও লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা চকোলেট বোমা ফাটিয়ে বুনোদুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


You might also like!