
পুরুলিয়া, ১৬ জানুয়ারি : কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরপ্রধান নির্বাচন হচ্ছে ঝালদা পৌরসভায়। সোমবার বেলা ১১ টায় ফের ঝালদা পৌরসভায় নির্বাচন শুরু হয়।
নির্বাচনের গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয় হাই কোর্টের তরফে ৷ জেলা শাসকের তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে হচ্ছে এই নির্বাচন প্রক্রিয়া। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। রবিবার সন্ধায় ঝালদা থানার তরফে পৌরসভার ২০০ মিটারে মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এলাকায় বেআইনি জমায়েতর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝালদা পৌরসভায় মোট আসন ১২ এই মুহূর্তে কংগ্রেস ৬, তৃণমূল কংগ্রেস ৫ ও নির্দল আসন সংখ্যা ১।
প্রসঙ্গত, ঝালদা পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পর, দেখা গিয়েছিল নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গড়ে তোলে তৃণমূল। আর তারপরই খুন হন তপন কান্দু। তদন্ত করছে সিবিআই। ২০২২ সালের নভেম্বর মাসে দেখা যায় ঝালদায় নির্দল একজন তৃণমূল কংগ্রেসে যিনি গিয়েছিলেন তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন।
