West Bengal

3 years ago

Egra blast accused Bhanu died :এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানুর মৃত্যু, দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিল কটকের হাসপাতালে

Egra blast accused Bhanu died,
Egra blast accused Bhanu died,

 

কটক ও কলকাতা, ১৯ মে : পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত ভানু বাগ মারা গিয়েছে। ওডিশার কটকের রুদ্র হাসপাতালে শুক্রবার ভোররাত দু'টো নাগাদ মৃত্যু হয় মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর। মঙ্গলবার এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ভানুও জখম হয়। অগ্নিদগ্ধ অবস্থাতেই সে ওডিশা পালিয়ে যায়।

সেখানে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপো— তিনজনকে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল। ভানুর মৃত্যু হওয়ায় বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো। ভাইপোকে ইতিমধ্যে ৮ দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে।


You might also like!