West Bengal

2 years ago

Malay Ghatak:মলয় ঘটককে ফের তলব ইডি-র, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে হাজিরার নির্দেশ

Malay Ghatak
Malay Ghatak

 

কলকাতা, ১২ জুলাই : পঞ্চায়েত ভোট মিটতেই কয়লাকাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী মলয় ঘটককে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রীকে দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০ ও ২৬ জুন তলব করা হয় মলয় ঘটককে। সূত্রের খবর, তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত আছেন, ভোট মিটলে হাজিরা দেবেন।

সেই মতোই পঞ্চায়েত ভোট মিটতেই ফের তলব করা হয়েছে মলয় ঘটককে। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে এখনও মলয় ঘটকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You might also like!