
কলকাতা, ১২ এপ্রিল: বুধবার সাত সকালে ভূমিকম্প অনুভূত হল পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদা, এবং শিলিগুড়ির আশেপাশে মাটি কেঁপে ওঠে।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস শিলিগুড়ির থেকে ১৪০ কিমি দক্ষিণ পশ্চিমে, বিহারের পূর্ণিয়ায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। উৎস স্থল শিলিগুড়ি থেকে ১৪০ কিমি দক্ষিণ পশ্চিমে বিহারের পূর্ণিয়ায়। আজ ভোর ৫ টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের জেরে বাংলাদেশ এবং নেপালের উত্তরেও অল্পবিস্তর কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
ভুমিকপম্পের কারণে কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এর আগে, মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে পশ্চিম নেপালে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার, কাঠমান্ডুর তরফে জানানো হয়েছে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তার পর আজ ফের কম্পন অনুভুত হল।
