Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Dilip Ghosh:ভাঙ্গড়কাণ্ড নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৪ জুন  : ভাঙ্গড়ে বোমাবাজি ও তৃণমূল নেতার গাড়ির ড্যাশবোর্ডে বোমা নিয়ে তোপ দাগলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার ইকো পার্ক থেকে তিনি সাংবাদিকদের কাছে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “গ্রামে গ্রামে কারা বোমা ফাটাচ্ছে , কারা সাপ্লাই করছে বোঝাই যাচ্ছে। আমরা যখন অভিযোগ করি তৃণমূলের লোকেরাই বোমার কারখানা করছে; বোমা বিক্রি করছে; বোমা ফাটাচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা আমাদের দিকে আঙ্গুল তোলে! এখন তো পরিষ্কার হয়ে গেল।

নেতার গাড়ির মধ্যে বোমা নিয়ে ঘুরছে। কিরকম আহাম্মক দেখুন! এটা যদি কোন কারনে ফাটে গাড়িও তো উড়ে যাবে; মারা যাবে। এত বেপরোয়া হয়ে গেছে, যে জানে নেতার গাড়িতে পুলিশ হাত দেবে না। বাই চান্স খুলেছে, বেরিয়েছে। নেতার ট্যাকে পিস্তল; নেতার গাড়িতে বোম; তারপরেও হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন।”


You might also like!