Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Kshudiram Tudu WhatsApp: সাইবার প্রতারণার ফাঁদে ক্ষুদিরাম টুডু? মন্ত্রীর নাম ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ

Minister Kshudiram Tudu
Minister Kshudiram Tudu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে একাধিক ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি নজরে আসার পরই নিজে থেকে সতর্কবার্তা জারি করেন মন্ত্রী। ক্ষুদিরাম টুডু স্পষ্ট জানিয়েছেন, ‘আমার নামে টাকা চাইলে কাউকে দেবেন না।’ ঘটনার পিছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই প্রতারণার চেষ্টা করা হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

বিষয়টা ঠিক কী? ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ক্ষুদিরাম টুডু। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার WhatsApp নম্বরটি (94747 78898) হ্যাক হয়েছে। আমার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া ও বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে। অনুগ্রহ করে আমার নামে আসা কোনও টাকা চাওয়ার মেসেজ বা কলকে বিশ্বাস করবেন না।’ তাঁর সাফ বার্তা, কোনও অবস্থাতেই যেন কাউকে টাকা দেওয়া না হয়। এমনকী এই মেসেজ পেলে তার জবাব না দেওয়ার পরামর্শই দিয়েছেন তিনি। সেই পোস্টেই ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন তিনি। 

এই প্রথম নয়। মাস খানেক আগে শিক্ষামন্ত্রী দীপক বর্মণের হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছিল। তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে একই কায়দায় টাকা চাওয়া হচ্ছি্ল। উল্লেখ্য, সম্প্রতি সাইবার প্রতারকদের ডানা ছাঁটতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনেও নেমেছে পুলিশ। প্রতিটা থানায় সাইবার হেল্প ডেস্ক থেকে প্রতারিতদের দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও সাইবার জালিয়াতদের বারবাড়ন্ত থামছে না। 

You might also like!