West Bengal

3 years ago

Cyclone Moka : নিম্নচাপ পরিণত গভীর নিম্নচাপে, শক্তি সঞ্চয় করে এবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অপেক্ষা

Cyclone Moka
Cyclone Moka

 

কলকাতা, ১০ মে : পূর্বাভাস মতোই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। এবার শক্তি বাড়িয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। বুধবার আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালের পর আরও শক্তি সঞ্চয় করতে পারে ঘূর্ণিঝড় মোকা। এর পর একই জায়গায় অবস্থান করে সন্ধ্যার মধ্যে তা আরও বলবৃদ্ধি করে পরিণত হবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। এই মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রে লাল সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের বলা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে ইতিমধ্যেই চলে গিয়েছেন, তাঁরা যেন বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপকূলে ফিরে আসেন।

শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলের কাছাকাছি মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকেই সমুদ্রে তৈরি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ গতিপথ পরিবর্তন করতে পারে। সে ক্ষেত্রে ১৪ মে অর্থাৎ রবিবার বাংলাদেশের কক্সবাজার এলাকা এবং মায়ানমারের কাউকপু এলাকার কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়।


You might also like!