West Bengal

3 years ago

central paramilitary deployment on Hanuman Jayanti:হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন, মমতাকে গৃহবন্দী করার দাবি শুভেন্দুর

hunuman jayanti 2023
hunuman jayanti 2023

 

কলকাতা, ৬ এপ্রিল  : রাম নবমীর মিছিলে হামলার পর হনুমান জয়ন্তীর আগে অত্যন্ত কড়া প্রশাসন। বুধবার নবান্নে ভিডিও কনফারেন্সে সমস্ত জেলা ডিএম, এসপি-দের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। মিছিলে অশান্তি যাতে না হয়, তার জন্য পুলিশকে একাধিক নির্দেশ দেওয়া হয়। কলকাতা, বারাকপুর ও চন্দননগরের স্পর্শকাতর এলাকায় শান্তি বজায় রাখতে ৩ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী্।

বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হবে হনুমান জয়ন্তী। সেই উপলক্ষ্যেও বিভিন্ন জায়গায় ধর্মীয় শোভাযাত্রা বেরয়। এই পরিস্থিতিতে অশান্তি বা হিংসার পুনরাবৃত্তি ঠেকাতে রাজ্য সচিবালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়ার পরে বুধবার সন্ধ্যায় আধা সামরিক বাহিনীর তিনটি সংস্থা মোতায়েন করা হয়েছে। কলকাতা, বারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকবে এক কোম্পানি করে বাহিনী।

এদিন সকাল থেকেই রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা রুট মার্চ চালাচ্ছেন। স্পর্শকাতর এলাকায় তাদের বিশেষভাবে মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের একজন শীর্ষ আধিকারিক বলেন, রাজ্য সচিবালয় থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কমবেশি ৫০ টিরও বেশি ছোট-বড় মিছিলের অনুমতি দেওয়া হয়েছে, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

রাজ্যের সিদ্ধান্ত, কোনও মিছিলে দেড়শোর বেশি মানুষ অংশ নিতে পারবে না। শোভাযাত্রার আগাম অনুমতি নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রা কোন পথ দিয়ে যাবে, তা চূড়ান্ত করে তবেই ছাড়পত্র দেবে পুলিস। দিনটি সারা দেশে শান্তিপূর্ণভাবে পালনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও একটি নির্দেশিকা জারি করেছে।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুধবারই মুখ্যমন্ত্রীকে নজরবন্দি করার দাবি তুললেন শুভেন্দু। রামনবমীর পরে হনুমান জয়ন্তী, মুখ্যমন্ত্রীর মন্তব্যে উস্কানির অভিযোগ ছিল দাবি শুভেন্দুর। তাঁর দাবি, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হনুমান জয়ন্তীতে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সব জেলার প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছেন, হনুমান জয়ন্তীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা করতে হবে।


You might also like!