West Bengal

3 years ago

Siliguri : দিল্লির ঘটনার পুনরাবৃত্তি শিলিগুড়িতে, স্কুটার আরোহীকে ডাম্পার টেনে নিয়ে গেল দেড় কিমি

Delhi incident repeats In Siliguri
Delhi incident repeats In Siliguri

 

কলকাতা, ৬ জানুয়ারি  : দিল্লির কানঝাওয়ালার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে শিলিগুড়িতে। স্কুটার আরোহী একজন বিজেপি নেতা ডাম্পারের তলায় চাপা পরে। তারপর তাকে দেড় কিলোমিটার টেনে নিয়ে যায় ডাম্পার চালক । ঘটনায় মৃত্যু হয়েছে ওই বক্তির। নিহতের নাম অনন্ত দাস। তিনি বাগডোগরা এলাকার বিজেপি বুথ সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ঘটনার কথা শুক্রবার সকালে নিশ্চিত করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। জানা গিয়েছে, গোসাইপুরের কাছে ডাম্পারটি স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে স্কুটারসহ চালক আটকে যান ডাম্পারের তলায়। ডাম্পার চালক উভয়কেই দেড় কিলোমিটার টেনে নিয়ে যান। রাস্তায় ক্রমাগত ঘর্ষণে স্কুটার আরোহী ওই ব্যক্তি মারা যায়। স্কুটিতেও আগুন ধরে যায় । সেই আগুন ডাম্পারেও ছড়িয়ে পড়ে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের কাছে গাড়ি রেখে পালিয়ে যায় ডাম্পার চালক। খবর পেয়ে পুলিশ ও দমকল সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। অনন্তকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, অনন্ত দাস পেশায় একজন শাঁখা ব্যবসায়ী। তিনি বাগডোগরা হাট থেকে গোসাইপুরে নিজের বাড়িতে ফিরছিলেন যখন ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়ে গেছে বাগডোগরা থেকে শিবমন্দিরের দিকে যাওয়ার সময় ডাম্পারটি স্কুটারটিকে ধাক্কা দেয়। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, দিল্লির কানঝাওয়ালায় একই রকম ঘটনা ঘটেছে। ২০ বছর বয়সী একটি স্কুটি আরোহী মহিলাকে গাড়ির চালক ১২ কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যায়। ঘটনায় মৃত্যু হয় স্কুটি আরোহীর।

You might also like!