West Bengal

2 years ago

Dead by lightning in Purulia: পুরুলিয়ায় বজ্রঘাতে মৃত ২, আহত একাধিক

Dead by lightning in Purulia
Dead by lightning in Purulia

 

পুরুলিয়া : পুরুলিয়ার বরাবাজার থানার ধেলাতবামু এলাকায় মাঠে খেলার সময় তুমুল বৃষ্টি, সঙ্গে আচমকা বজ্রঘাতে গুরুতর জখম হয় ১২ জন। হাসপাতালে নিয়ে গেলেও দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার।

আহতদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের নাম সুজল প্রামাণিক ও বেলানি মুর্মু। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দা খোকন প্রামাণিক বলছেন, ওরা মাঠে খেলতে গিয়েছিল। বৃষ্টি শুরু হতেই এলাকার এক মহিলার বাড়িতে ওরা সবাই আশ্রয় নেয়। তখনই আচমকা বাজ পড়ে। তাতেই ওরা সবাই জখম হয়। হাসপাতালে নিয়ে এলেও দুজনকে বাঁচানো যায়নি।

You might also like!