West Bengal

3 years ago

Dadagiri of Trinamool : বকেয়ার ডিএয়ের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভে তৃণমূলের দাদাগিরি

t
t

 

 কোচবিহার, ২০ ফেব্রুয়ারি ২৩ : কোচবিহার জেলার দিনহাটায় আদালত চত্বরে বকেয়া ডিএয়ের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি আন্দোলন চরম দাদাগিরি তৃণমূল কংগ্রেসের। সোমবার সকালে যখন আদালত চত্বরে সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করছিলেন সেই সময় শাসক দলের নেতা কর্মীরা সরকারি কর্মচারীদের আন্দোলনকে ভণ্ডুল করতে  সরাসরি সংঘাতে জড়ালেন।  সোমবার দিনহাটা মহকুমা আদালত চত্বরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা ঢুকে জোরকোরে আদালত কর্মচারীদের কর্মবিরতি আন্দোলন তুলে দিলেন। রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে বাধ্য হয়েছেন আন্দোলন তুলে নিতে সরকারি কর্মচারীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত সরকারি কর্মচারী অরূপ পাল বলেন - আমরা শক্তিতে এদের সাথে পারবো না আর এখানে আমরা মারামারি করতে আসিনি। উনারা আমাদের ব্যানার পোস্টার খুলে নিয়েছেন টেবিল চেয়ার নিয়ে নিয়েছেন আমরা বিষয়টি জজ সাহেবকে জানিয়েছি। তবে তিনি একথা পরিষ্কার করে দেন যে কোন রকম আপদকালীন কাজকর্ম তারা চালিয়ে যাবেন। যদিও এই প্রসঙ্গে দিনহাটার শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষু ধর বলেন - আমরা কোর্টে এসে দেখলাম একদল কর্মচারী কোর্টের চেয়ার টেবিল নিয়ে বাইরে বসে বিক্ষোভ দেখাচ্ছে পরে জানতে পারলাম তারা সই করে এসে কর্মবিলতি পালন করছেন। মানুষের টাকা নিয়ে আপনাদের বেতন আর সেই মানুষের টাকা নেবেন আর কাজ করবেন না তা হবে না। সই করবেন আবার কর্মবিরতি পালন করবেন অর্থাৎ পয়সা নেবেন তা হবে না। কাজ করবেন না বাড়িতে গিয়ে শুয়ে থাকুন পয়সা পাবেন না। সরকারের পয়সা নিয়ে নাটক বাজি করবেন তা আমরা মানবো না। রীতিমতো হুমকি সুরে এ কথা জানালো তৃণমূল নেতৃত্ব। 

প্রসঙ্গত উল্লেখযোগ্য সরকারি কর্মচারীদের ৩৮শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া। যদিও  ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে এই তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোতে চিরে ভেজে নি তাই জেলার প্রত্যেকটি মহুকুমা আদালতের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন সরকারি কর্মচারীরা। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এহেন ও দাদাগিরি এক নক্কার জনক ঘটনার সাক্ষী রইল বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে।  ফলে স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় সব মহলে। 

You might also like!