
বক্রেশ্বর: মকর সংক্রান্তির দিন সকাল থেকেই গরম জলে স্নানের জন্য ভীড় দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে । রবিবার অনেক দূর থেকে মানুষ আসেন এই বক্রেশ্বরের গরম জলে স্নান করতে।
এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। এদিন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে নানান ধরনের পিঠে বানানো হয়। সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। বীরভূমের কেন্দুলী গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা হয়।
