West Bengal

3 years ago

Purulia : মাও অধ্যুষিত বান্দোয়ানে গুলিবিদ্ধ সিপিএম নেতা, অস্ত্রসহ গ্রেফতার ২

Purulia Bandwan
Purulia Bandwan

 

বান্দোয়ান, ১৪ জানুয়ারি : জঙ্গলমহলে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হলেন এক সিপিএম নেতা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায়। গুলিচালনার ঘটনার ঘন্টা তিনেকের মধ্যেই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র।

ফের অশান্ত জঙ্গলমহল। শুক্রবার সন্ধ্যায় দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে বিদ্ধ হন মাও অধ্যুষিত বান্দোয়ানের সিপিএম নেতা কৃষ্ণপদ টুডু। তিনি ডিওয়াইএফআই এর এরিয়া কমিটির সদস্য। বান্দোয়ানের মাকাপোলি মোড়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মোট ৩টি গুলি লেগেছে তাঁর শরীরে। হাত ও কাঁধে গুলি বিঁধে গেছে।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কৃষ্ণপদবাবুকে উদ্ধার করে প্রথমে বান্দোয়ান থানায় নিয়ে যান সিপিএম কর্মীরা। পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তি করা হয়। অস্ত্রপচারের মাধ্যমে শরীর থেকে গুলি বের করেছে চিকিৎসকরা। এই বাম নেতার শারীরিক পরিস্থিতি যথেষ্টই স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

You might also like!