West Bengal

3 years ago

CoochBehar-Kolkata flight service: কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা শুরু

Cooch Behar-Kolkata flight service
Cooch Behar-Kolkata flight service

 

কোচবিহার, ২১ ফেব্রুয়ারি  : মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি থেকে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা শুরু হচ্ছে। দিল্লি থেকে এই বিমান পরিষেবার উদ্বোধন করার কথা রয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়ার। কলকাতায় উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

সূত্রের খবর, মঙ্গলবার বিমানটি নামবে, রাতে সেটি কোচবিহার বিমানবন্দরে থাকবে। ২২ ফেব্রুয়ারি যাত্রীদের নিয়ে কোচবিহার থেকে কলকাতা উড়ে যাবে। কোচবিহার বিমানবন্দরে সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে।

অন্যদিকে, ৩ মার্চ পর্যন্ত কোচবিহার থেকে কলকাতা যাওয়ার বিমানের সমস্ত টিকিট বুকিং হয়ে গিয়েছে বলে খবর। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বিমানের টিকিট বুকিংয়ের অনলাইন সাইট খুলতেই ওই টিকিট বুকিং হয়ে যায়। দায়িত্বপ্রাপ্ত এজেন্সির অন্যতম কর্ণধার প্রসন জৈন জানান, তিন মার্চ পর্যন্ত কোচবিহার থেকে কলকাতা যাওয়ার সমস্ত টিকিট বুকিং হয়ে গিয়েছে। ১ মার্চের পর ফের টিকিট বুকিং সাইট খোলা হবে। এদিকে, বিমান পরিষেবা শুরু হতে চলায় যথেষ্ট উদ্দীপনা রয়েছে শহরে। ইতিমধ্যে অনেকেই বিমানবন্দরের আশপাশে ভিড় জমাতে শুরু করেছেন।

You might also like!