West Bengal

3 years ago

West Bengal : পতাকা লাগানো ঘিরে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ ভাঙড়ে, দু'পক্ষের বেশ কয়েক জন জখম

TMC Clash
TMC Clash

 

ভাঙড়, ২১ জানুয়ারি: পতাকা লাগানোকে ঘিরে অশান্ত হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুক্রবার রাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন। পুলিশ কয়েক জনকে আটক করে শুরু করেছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে বাধে সংঘর্ষ।


আইএসএফ-এর অভিযোগ, ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় পতাকা লাগাচ্ছিলেন কর্মীরা। সেই সময় আরাবুল ইসলাম এবং তাঁর ছেলে হাকিমুল ইসলাম বাইরে থেকে লোকজন এনে আমাদের মারধর করে বলে অভিযোগ। সংঘর্ষের দায় আইএসএফের ঘাড়েই চাপিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা হাকিমুল। তাঁর অভিযোগ, ‘‘গতকাল আইএসএফের কিছু নেতা পতাকা টাঙাচ্ছিল। সেই সময় তারা আমাদের এক সমর্থকের বাড়িতে তাদের দলীয় পতাকা টাঙায় এবং আরাবুল ইসলামের নামে গালাগালি দেয়।" এ নিয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান, ওই কাণ্ডে দু’পক্ষের তরফেই অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!