Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Mamata Banerjee:ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশকে তোপ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর  : মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকে ব্লক স্তরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশের দিকে সরাসরি আঙুল তোলেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, 'আমার কাছে খবর আছে। সবাই নয়, কিন্তু কিছু কিছু বিএলএলআরও দুষ্টু লোকের সঙ্গে মিলে জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছেন। আমি ভূমি দফতরের প্রধান সচিবকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে তদন্ত শুরু করে এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, একটা রাজনৈতিক লোক ৫ টাকা চুরি করলে ১০ বার টিভিতে দেখানো হয়। কিন্তু সরকারি অফিসাররা কোনও দুর্নীতি করলে, আমি কিন্তু ছেড়ে কথা বলব না। দু'একজনের জন্য সকলের বদনাম যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ সবাই খারাপ নয়।'


You might also like!