Breaking News

 

West Bengal

2 years ago

Ration Case:চিঠি নিয়ে সিজিওতে জ্যোতিপ্রিয়ের দাদা দেবপ্রিয় মল্লিক

Jyotipriya's grandfather Debapriya came out from the ED office in front of reporters
Jyotipriya's grandfather Debapriya came out from the ED office in front of reporters

 

কলকাতা, ৩০ অক্টোবর : সোমবার সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডিকে একটি এক পাতার চিঠি জমা দিয়ে এসেছেন রেশন বণ্টন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর দাদা দেবপ্রিয় মল্লিক।

এদিন সকাল ১০টা নাগাদ তিনি ইডি দফতরে যান। ১১টার পর বেরিয়ে আসেন। সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দেবপ্রিয়। তিনি জানান, একটি চিঠি ইডি দফতরে তিনি জমা দিয়েছেন। আগেও এই চিঠি জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রবিবার তা নিয়ে সিজিওতে এসেছিলেন মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনী। কিন্তু রবিবার ইডিকে চিঠি দেওয়া যায়নি। তাই সোমবার কাজটি করা হল।

কী আছে সেই চিঠিতে? প্রশ্ন শুনেই দেবপ্রিয় সটান বলে ওঠেন, ‘‘সেটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি। ইডিকে গিয়ে জিজ্ঞাসা করুন।’’

You might also like!