West Bengal

3 years ago

By Election : সাগরদিঘি উপনির্বাচন: বৃহস্পতিবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী

Central forces in Sagardighi
Central forces in Sagardighi

 

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : আসন্ন সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য আজ বৃহস্পতিবারই রাজ্যে পৌঁছচ্ছে প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পৌঁছেই এলাকায় গিয়ে রুট মার্চ শুরু করে দেবেন জওয়ানরা। ভোটারদের মনের ভয় কাটানো এবং সমাজবিরোধীদের এলাকা ছাড়ার লক্ষ্য নিয়েই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে গত বিধানসভা ভোটের মতো এবারে যাতে রাজনৈতিক বিতর্কে না জড়ায় তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত বাহিনীকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক সুব্রত সাহার অকালপ্রয়াণের কারণেই আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সিপিএমের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়ছেন বাইরন বিশ্বাস এবং বিজেপির হয়ে দিলীপ সাহা।

You might also like!