West Bengal

2 years ago

CBI Saigal in Tihar Jail : তিহাড় জেলে সায়গলকে জেরার আবেদন সিবিআইয়ের, অনুমতি আসানসোল আদালতের

Saigal Hossain bodyguard of Anubrata Mondal  (File Picture)
Saigal Hossain bodyguard of Anubrata Mondal (File Picture)

 

আসানসোল, ২০ মে : গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে তিহাড় জেলে গিয়ে জেরা করতে পারবে সিবিআই। শনিবার এমনই নির্দেশ দেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তিহাড় জেলে গিয়ে জেরার আবেদন জানায় সিবিআই।

এদিকে, আব্দুল লতিফের আবেদনে সাড়া দিল না আসানসোল সিবিআই আদালত। সিবিআই হাজিরার শর্ত শিথিল হল না লতিফের। প্রতি চারদিন পর সিবিআই যেখানে ডাকবে সেখানেই যেতে হবে তাকে। গরু পাচার কাণ্ডে সিবিআই চার্জশিটে নাম রয়েছে লতিফের। শনিবার আসানসোল সিবিআই আদালতে যান লতিফ। ৮ মে’র পর ২০ মে অর্থাৎ শনিবার আদালতে হাজিরার দিন ছিল লতিফের। এদিন ফের একই শর্তে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল। যদিও এদিন লতিফের আইনজীবী শেখর কুণ্ডু চারদিনের পরিবর্তে সাতদিনে একবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আবেদন জানান। সেই আরজির পরিপ্রেক্ষিতে আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানান, “জামিনে রয়েছেন এটাই যথেষ্ট।”

শনিবার তৃতীয়বার এই আদালতে হাজিরা দেন লতিফ। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না সিবিআই। লতিফের আইনজীবী শেখর কুণ্ডু জানান, সুপ্রিম কোর্টে সম্ভাব্য শুনানির দিন ৭ জুলাই। এরপরই তিনি বলেন, “লতিফকে সাতদিনে একবার সিবিআই জেরার মুখোমুখি হওয়ার সুযোগ দিলে ভাল হয়।”

You might also like!