West Bengal

3 years ago

Shubhendu Adhikari's 'convoy' hit to death : কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুতে হাই কোর্টে সিবিআই তদন্ত চাইলেন বিরোধী দলনেতা

Calcutta High Court  And Subhendu Adhikari's '
Calcutta High Court And Subhendu Adhikari's '

 

কলকাতা, ৮ মে  : পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। আদালতের দ্বারস্থ হলেন তিনি নিজেই।

সিবিআই তদন্তের দাবিতে সরব তিনি। মামলাকারীর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। তাঁর দাবি, গোটা ঘটনার তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হোক। ঘটনাচক্রে, ওই ঘটনার তদন্তভার রবিবারই সিআইডিকে দেওয়া হয়েছে। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।

আদালত সূত্রে খবর, শুভেন্দুর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতে বিরোধী দলনেতার আইনজীবীর বক্তব্য, যে রাস্তা দিয়ে তাঁর মক্কেলের কনভয় যাচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে উচ্চ আদালতে।

বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে পথদুর্ঘটনায় ভৈরবপুর গ্রামের বাসিন্দা শেখ ইসরাফিলের (৩৩) মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ, কনভয়টি প্রচণ্ড গতিতে যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থলে আর দাঁড়ায়নি। দুর্ঘটনার পরেই সেখান থেকে চলে গিয়েছে কনভয়। গুরুতর জখম অবস্থায় ইসরাফিলকে এড়াশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুর্ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। সেখানে গাড়ির চাকার দাগ এবং সংলগ্ন এলাকার নমুনা সংগ্রহ করে তারা।

You might also like!