West Bengal

3 years ago

Bus catches fire in burdwan:বর্ধমানে আগুন ধরে গেল যাত্রীবোঝাই বাসে, রক্ষা পেলেন ৫০-৫৫ জন যাত্রী

Bus catches fire in burdwan
Bus catches fire in burdwan

 

বর্ধমান, ১০ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার নবাবহাট মোড়ে জাতীয় সড়কের ওপর চাকা ফেটে যাত্রীবোঝাই বাসে ধরে গেল আগুন। বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই বাসের ভিতরে থাকা যাত্রীরা। ৫০-৫৫ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি কলকাতার বাবুঘাট থেকে বিহারের ভাগলপুরে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, রবিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে।

রবিবার রাত সোয়া ১টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময়, বাসের পিছনের চাকা ফেটে যায়। এরপরই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, আগুন ধরে যায় ওই বাসে। যাত্রীরা নেমে গেলেও, তাঁদের ব্যাগপত্র ও বাসের ছাদে থাকা পণ্যসামগ্রী পুড়ে যায়। দমকলের দু'টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


You might also like!