Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Bomb explosion in Farakka:মুর্শিদাবাদের ফারাক্কায় বোমা ফেটে বিস্ফোরণ, জখম ৫ শিশু

Bomb blast in Farakka, Murshidabad, 5 children injured
Bomb blast in Farakka, Murshidabad, 5 children injured

 

মুর্শিদাবাদ, ১৯ জুন: মুর্শিদাবাদের ফরাক্কায় উত্তর ইমাম নগরের মাঠপাড়া কেঁপে উঠল বোমা বিস্ফোরণে। ঘটনাটি ঘটেছে সোমবার। বিস্ফোরণে জখম হল ৫ শিশু। জখম প্রত্যেকের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। জখম হয়েছে আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। জখম আসাদুলকে রেফার করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

সোমবার ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়ায় পড়েছিল বোমাগুলি। বল ভেবে তা নিয়ে খেলতে যায় শিশুরা। সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে জখম হয় তারা। তাদের চিৎকার শুনে পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন। তাদের বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এখনও ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।


You might also like!