Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

BJP blocks GT road to protest:দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের প্রতিবাদে জিটি রোডে অবরোধ বিজেপির

BJP blocks GT road to protest on vandalizing party office, locals in trouble
BJP blocks GT road to protest on vandalizing party office, locals in trouble

 

হুগলি, ৩ সেপ্টেম্বর  : আগুনে ভস্মীভূত বিজেপির দলীয় কার্যালয়। রবিবার ভোরে পুড়ে ছাই গোটা শ্রীরামপুরে বিজেপির দলীয় কার্যালয়। কার্যালয়। তৃণমূল নেতৃত্ব আগুন লাগিয়েছে, অভিযোগ বিজেপির। যদিও তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিবাদে জিটি রোড অবরোধ বিজেপির। অভিযুক্ত গ্রেফতার না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দলীয় কর্মী-সমর্থকদের।

রবিবার সকালে সকলে দেখেন শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর রাজ্যধরপুর চাঁপসারার দলীয় কার্যালয়টি একেবারেই পুড়ে গিয়েছে। ভস্মীভূত ভিতরে থাকা কাগজপত্র-সহ প্রায় সবকিছুই। বিজেপির দাবি, তৃণমূল নেতৃত্বই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে।

বিজেপি কর্মী অমরনাথ ঘোলদার বলেন, “প্রতিদিন রাত নটা-দশটা পর্যন্ত বিজেপি কর্মীরা থাকেন দলীয় কার্যালয়ে। শনিবারও আমরা ছিলাম। ভোরে খবর পেলাম আগুন লেগেছে। কে আগুন লাগিয়েছে ধরা যায়নি। তবে শাসকদল চাইছে দলীয় কার্যালয়টি তুলে দিতে। তাই এই কাজ করেছে।”

তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলেই দাবি ঘাসফুল শিবিরের। এই ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি। তার ফলে জিটি রোডে তীব্র যানজট তৈরি হয়। তবে বেশ কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। যানচলাচল স্বাভাবিক হয়।

You might also like!