West Bengal

3 years ago

Biswabhushan Harichandan : নবম রাজ্যপাল পেল ছত্তিশগড়, রাজভবনের দরবার হলে শপথ নিলেন বিশ্বভূষণ হরিচন্দ্রণ

Biswabhushan Harichandan
Biswabhushan Harichandan

 

রায়পুর, ২৩ ফেব্রুয়ারি : নবম রাজ্যপাল পেল ছত্তিশগড়। বৃহস্পতিবার ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন বিশ্বভূষণ হরিচন্দ্রণ। রাজভবনের দরবার হলে রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন বিশ্বভূষণ হরিচন্দ্রণ। তাঁকে শপথবাক্য পাঠ করান ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি অরূপ কুমার গোস্বামী। এর আগে অন্ধ্র প্রদেশের রাজ্যপাল ছিলেন বিশ্বভূষণ হরিচন্দ্রণ।


ওডিশায় জন্ম নেওয়া বিশ্বভূষণ হরিচন্দন ১৯৬২ সালে ওডিশা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে যোগ দেন। ১৯৭১ সালে ভারতীয় জন সংঘে যোগদান করেন তিনি। হরিচন্দ্রণ পাঁচবার ওডিশার রাজ্য বিধানসভায় নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০ সালে ওডিশায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ১৯৮৮ সাল পর্যন্ত তিনবার বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হন।

You might also like!