West Bengal

3 years ago

Awas Yojana : আবাস যোজনার কাজকর্ম খতিয়ে দেখতে ফের বাংলায় কেন্দ্রীয় দল

Bengal to look into the working of Awas Yojana
Bengal to look into the working of Awas Yojana

 

কলকাতা, ১৩ জানুয়ারি  : আবাস যোজনার কাজকর্ম খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় টিম। শুক্রবার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কিছু আধিকারিকের সঙ্গে একপ্রস্থ কথা বলেন রাজ্যের মুখ্যসচিব

ইতিমধ্যেই চিঠি এসেছে রাজ্য সরকারের কাছে। মোট দশটি জেলায় যাবেন তাঁরা। দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কালিম্পং, দার্জিলিং, মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা পরিদর্শনে যাবে কেন্দ্রীয় দল।আবাস-তদন্তে ফের ফলে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। নন্দীগ্রাম দিবসের হুঙ্কারের ঠিক এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবারই নবান্নে এসেছে দিল্লির চিঠি।

নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যের তরফে পূর্ণ সহযোগিতা করা হবে। গত সপ্তাহেই রাজ্যে আসেন ছয়জন কেন্দ্রীয় আধিকারিকের প্রতিনিধি দল। দুটি দলে ভাগ হয়ে তাঁরা দুটি পৃথক জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র বাড়ির কাজ পরিদর্শন করেন। প্রতিটি দলে ছিলেন তিনজন করে আধিকারিক। যে দুটি জেলা কেন্দ্রীয় দল ঘুরে দেখতে, সেগুলি হল পূর্ব মেদিনীপুর ও মালদা। কেন্দ্রের তরফে চিঠিতে কোন কোন আধিকারিক কোন জেলায় যাবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

You might also like!