
নয়াদিল্লি, ১২ জুলাই : অনুব্রত মণ্ডলদের জামিনের আর্জি বুধবার ১৮ আগস্ট পর্যন্ত বাড়াল আদালত।এদিন সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গোরু পাচার মামলার শুনানিতে অভিযুক্তরা আদালতে অনুপস্থিত থাকায় প্রথমটায় বিস্মিত হন বিচারক। সকাল ১০টা নাগাদ শুনানিতে হাজিরা দেননি অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, সায়গল হোসেন, মণীশ কোঠারি, এবং সতীশ কুমার।
বিস্মিত বিচারক রঘুবীর সিং ইডি-র আইনজীবী নীতেশ রানাকে প্রশ্ন করেন, কেন অভিযুক্তরা আদালতে নেই? এরপর সকাল ১১টা নাগাদ ফের অনুব্রত মণ্ডল সহ গোরু পাচার মামলায় সকল অভিযুক্তকে হাজিরার নির্দেশ দেন। অবশেষে এরপর ভিডিয়ো কনফারেন্সে হাজিরা দেন অনুব্রত। সশরীরে হাজির হন সুকন্যা মণ্ডল।
এদিন, গোরু পাচারকাণ্ডের অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জি জানায় ইডি। সকল অভিযুক্তকেই আগামী ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
