West Bengal

3 years ago

Anubrata Mondal : 'জেলে বসেই দল চালাচ্ছেন কেষ্ট, ফোনে আসছে নির্দেশ', বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কাজল শেখের

Anubrata Mondal - Kajal Sheikh
Anubrata Mondal - Kajal Sheikh

 

বীরভূম : জেলে বসেই দল চালাচ্ছেন অনুব্রত মণ্ডল! এবার আর বিরোধী দলের নয়, এমন দাবি করেছেন খোদ শাসক দলের নেতা। রবিবার তৃণমূলের বীরভূমের কোর কমিটির সদস্য কাজল শেখের বিস্ফোরক দাবি, ‘জেলে বসে ফোনে নির্দেশ দিচ্ছেন অনুব্রত, সেই মতোই কাজ চলছে বীরভূমে।’ তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।

অনুব্রত মণ্ডলের সঙ্গে কোনওদিনই সুসম্পর্ক ছিল না কাজল শেখের। তবে অনুব্রতহীন বোলপুর দায়িত্ব বেড়েছে তাঁর। কোর কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি। রবিবার নানুরের বন্দর এলাকা অর্থাৎ নিজের পুরনো পঞ্চায়েত এলাকায় সভা করতে যান কাজল শেখ। সেখানে দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, জেলে বসেই দলের সহ-সভাপতি তথা কোর কমিটির কনভেনার বিকাশ রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল। তাঁর নির্দেশেই নাকি চলছে দল। এমনকী কমিটির মেম্বাররা দলের নিয়ম মানছেন না বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক শেষের আগেই সেখান থেকে বেরিয়ে যান কাজল। তাঁর দাবি, ওই দিনের বৈঠকেই বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন যে অনুব্রতর নির্দেশেই চলছে দল। প্রমাণ পেতে বিকাশবাবুর ফোন পরীক্ষা করার কথাও বলেন তিনি।

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “বিষয়টা টেকনিক্যাল। ওরা কি বলেছে, আমার জানা নেই। ওরাই বলছে।”তবে কাজল শেখের মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

You might also like!