West Bengal

3 years ago

Siliguri: দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে শিলিগুড়িতে তুলকালাম, ট্রাকে আগুন লাগাল ক্ষিপ্ত জনতা

Siliguri
Siliguri

 

শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারি : ট্রাক এবং মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় আহত হয়েছেন দু''জন। এই দুর্ঘটনাটি ঘিরে শনিবার সকালে তুলকালাম কাণ্ড বাধল শিলিগুড়ির অম্বিকানগরে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ট্রাকটিতে আগুন জ্বালিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উত্তেজিও জনতা। পাথরের আঘাতে জখম হন নিউ জলপাইগুড়ি থানার এক পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।


শনিবার সকালে নিউ জলপাইগুড়ি থানার গাটপাড়া এলাকায় একটি মোটরবাইকে করে যাচ্ছিলেন ৩ যুবক। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরই স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকায়। ক্ষিপ্ত জনতা আগুন লাগিয়ে দেয় ট্রাকটিতে। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তার জেরে কয়েক জন পুলিশকর্মী অল্পবিস্তর জখম হন বলে নিউ জলপাইগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

You might also like!